সদরপুরে পত্রিকা হকার আ. সালামের ইন্তেকাল

  • সদরপুর অফিস:
  • মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ০৯:০৬:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে পত্রিকা হকার আ. সালাম (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। গত ২৭ জুন মঙ্গলবার সকাল ৮টায় সদরপুর ১৭ রশি গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেন। 

পারিবারিক সূত্র জানায়, তিনি (আ. সালাম) দীর্ঘদিন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। 

আ. সালাম সরকারি ৪র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। চাকুরীর পাশাপাশি  তিনি ৪ দশক ধরে সদরপুর জুড়ে প্রথমআলো, দৈনিক ইত্তেফাক, ইনকিলাব,  ডেইলী স্টার, অবজারভার, ভোরেরকাগজ সহ দেশের বহুল প্রকাশিত পত্রিকা পাঠকদের হাতে নিরলসভাবে তুলে দেবার কাজে নিযুক্ত ছিলেন। তিনি হকার সালাম হিসেবেই বেশি পরিচিত ছিলেন। 

তার মৃত্যুতে সদরপুর প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারী এক শোকবার্তা দিয়েছেন। এ ছাড়াও নির্ভেজাল এই মানুষটির জন্য সদরপুরের সকল পেশার মানুষ গভীর শোক জানিয়েছেন।  

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য