সাংবাদিক হিরন ও বায়েজিদের বাবার ইন্তেকাল

  • অনলাইন
  • শুক্রবার, ৩০ জুলাই ২০২১ ০৫:১১:০০
  • কপি লিঙ্ক

দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরন ও দীপ্ত টিভির বিশেষ প্রতিনিধি বায়েজিদ আহমেদের বাবা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম আজ শুত্রক্রবার সকাল সোয়া ৮টায় ফরিদপুরের শহরের গোয়ালচামটের হাউজিং এ নিজ বাসভবনে ইন্তেকাল (ইন্নালিল্লাহি-----রাজিউন) করেছেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুত্রক্রবার বাদ জুমা গোয়ালচামট হাউজিং এ জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে ফরিদপুরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে তাকে।   

এ কে এম নজরুল ইসলামের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সল্ফক্সাদক মসিউর রহমান খান, ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকার সভাপতি অমরেশ রায়, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান, দৈনিক ফরিদপুর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওয়াহিদ মিল্কল্টন প্রমুখ। পৃথক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য