সদরপুরে মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  

  • সদরপুর অফিস :
  • বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ ০৩:১০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার মাঝকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেক আঃ খালেক (৯২) গত বুধবার দুপুরে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। বিকেলে রাষ্টীয় মর্যাদার পর বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার ও একদল পুলিশ তাঁর রাষ্টীয় মর্যাদা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- সদরপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডাঃ এ গফ্ফার মিয়া, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা মো রফিক মোল্লা, কৃষ্ণপুর ইউনিয়নের কমান্ডার মহিউদ্দিন মিয়া, সহ-কমান্ডার আঃ মজিদ মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য