ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতির মায়ের ইন্তেকাল

  • আবু নাসের হুসাইন, সালথা: 
  • শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ ১১:০৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান যাদু মিয়ার 'মা' মমতাজ মান্নান (৬৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি চার পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ফরিদপুর শহরের আরোগ্য সদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২ টার দিকে মারা যান তিনি।

তার মৃত্যুতে ফরিদপুর জেলা, সকল উপজেলা ও ইউনিয়ন জাকের পার্টির নেতাকর্মী গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রাতেই মরহুমার নিজ বাড়ি সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে জানাজা সম্পন্ন হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেয়। জানাজা শেষে মরহুমার লাশ বাড়ির আঙ্গিনার ফুল বাগানে তাকে দাফন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য