ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান মোল্যা (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহির.................রাজেউন।
গত রোববার ভোর রাতে গাজীপুর তার ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
গত সোমবার দিবাগত রাতে তার লাশ শৌলডুবি নিজ গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।






মন্তব্য