বাড্ডা লিংক রোডে বাসে আগুন

  • অনলাইন
  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১১:১১:০০
  • কপি লিঙ্ক

রাজধানী ঢাকার বাড্ডা লিংক রোডে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুনের সংবাদ আমরা এই মাত্র পেয়েছি। বিস্তারিত কিছু বলতে পারছি না। ঘটনাস্থলে আমাদের ইউনিট যাচ্ছে।

এদিকে, এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানা পুলিশের কাছে এখন পর্যন্ত এমন কোনো তথ্য নেই বলে জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য