ফরিদপুরের চরভদ্রাসন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে 'বাংলাদেশ প্রেসক্লাব' চরভদ্রাসন উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে 'বাংলাদেশ প্রেসক্লাব' চরভদ্রাসন উপজেলা শাখার, উদ্যােক্তা ও আহ্বায়ক মনির হোসেন পিন্টু ও সদস্য সচিব মো. আব্দুস ছালাম মোল্যার নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় 'বাংলাদেশ প্রেসক্লাব' চরভদ্রাসন উপজেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নামের তালিকা নবাগত ওসি'র হাতে তুলে দেওয়া হয়।
সদস্যরা হলেন, কমিটির (আহ্বায়ক) মনির হোসেন পিন্টু, (সদস্য সচিব) মো.আব্দুস ছালাম মোল্যা, (যুগ্নআহ্বায়ক-১) মো. এনামুল হক, (যুগ্নআহ্বায়ক-২) মো. মনিরুজ্জামান, (যুগ্নআহ্বায়ক-৩) মো. রাকিব হোসেন, (সাংগঠনিক সম্পাদক) সাজ্জাদ হোসেন সাজু ও (অর্থ-সম্পাদক) মো. আল শাহরিয়ার আহম্মেদ।
পরে নবাগত অফিসার ইনচার্জ উপস্থিত সাংবাদিকদের সাথে উপজেলায় মাদক-চোরাচালান প্রতিরোধ ও আইন শৃংখলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরত্বপূর্ণ আলোচনা করেন।






মন্তব্য