ফরিদপুরের সালথা-নগরকান্দার আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ইউনিয়ন নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। শনিবার দুপুরে উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ সহ দুই উপজেলার নেতাকর্মী বৃন্দ।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে লাবু চৌধুরী বলেন, সালথা-নগরকান্দা কৃষ্ণপুরের মানুষের জন্য আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী আজীবন কাজ করেছেন। আমিও তেমনি আপনাদের সুখে-দুঃখে সারাজীবন আপনাদের সেবা করে যেতে চাই। আপনারা কেও নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়াবেন না। আওয়ামী লীগকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের ঐক্যের কোন বিকল্প নেই।
মন্তব্য