জবিতে ছাত্রলীগ নেতার বৃক্ষরোপণ

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি
  • সোমবার, ১৩ জুলাই ২০২০ ০৩:৫১:০০
  • কপি লিঙ্ক

বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর জলবায়ুর যে পরিবর্তন দেখা যাচ্ছে তার অন্যতম হুমকির মুখে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ফলেই অতিবৃষ্টি, অনাবৃষ্টি আমাদের দেশে দেখা যাচ্ছে। আর এসব প্রকৃতি দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং সুষ্ঠু সুন্দর ও শ্যামল পরিবেশের জন্য বৃক্ষরোপনের বিকল্প নেই। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশ ব্যাপি যে বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছেন। কেন্দ্রীয় ছাত্রলীগও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়। কেন্দ্রীয় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির‌ অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল আফসার ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছেন।

ছাত্রলীগ নেতা নূরুল আফছার বলেন,আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বাংলাদেশের ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। বিশ্ব উষ্ণায়নে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং সুষ্ঠু সুন্দর ও শ্যামল পরিবেশের জন্য বৃক্ষরোপনের বিকল্প নেই। আসুন গাছ লাগাই দেশ বাঁচাই।

 


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য