প্রতি বছরের ন্যায় এবারও সমাজের দারিদ্র্য বিমোচন এবং পবিত্র রমজানের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে ঝিনাইদহের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বিগত ১৭ বছর ধরে চলমান এ কর্মসূচির মাধ্যমে সমাজের দুঃস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে রমজান মাসজুড়ে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল এবং ১ প্যাকেট সেমাই প্রদান করা হবে।
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ঝিনাইদহ পৌরসভা এলাকায় অবস্থিত কিংশুক ইটভাটা প্রাঙ্গণে কর্মসূচিটির উদ্বোধন করেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এম এ লতিফ শাহরিয়ার জাহেদী প্রজ্জ্বল। প্রথম ধাপে প্রায় ৫,০০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
পর্যায়ক্রমে ঝিনাইদহসহ সারাদেশে প্রায় ৬০,০০০ অসচ্ছল পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছে জাহেদী ফাউন্ডেশন কর্তৃপক্ষ। রমজান মাসজুড়ে এই উদ্যোগ চলমান থাকায় জেলার আমজনতা ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়েছেন।




.jpg)

মন্তব্য