প্রবাসীর উদ্যোগে গরীব-অসহায়দের মাঝে শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

  • নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ০১:০১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের মোলামেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রবাসীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র এবং যুব সমাজের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোঃ শহিদুল ইসলাম বাবুলের পক্ষে কাজাখস্তান প্রবাসী ফরহাদ ওহাব আকনের অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন প্রবাসীর পিতা, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল ওহাব আকন। তিনি বলেন, “আমি গর্বিত যে আমার ছেলে বিদেশে থেকেও দেশের গরীব-দুঃখী মানুষের কথা ভাবছে। শীতের প্রকোপ থেকে অসহায় মানুষকে রক্ষা এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

প্রবাসী ফরহাদ ওহাব আকন বাংলাদেশ–কাজাখস্তান কমিউনিটির সভাপতি এবং দেশটির একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীর মা ফরিদা বেগম, সিকদার নাজমুল হাসান রাজু (সদস্য, সদরপুর উপজেলা বিএনপি), মাসুদুর রহমান (সদস্য, সদরপুর উপজেলা বিএনপি), আসাদ মৃধা (সদস্য সচিব, সদরপুর কৃষক দল), জাফর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনিরুজ্জামান মনির।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য