সিরাজগঞ্জ জেলা সাইন্টিফিক সেমিনার -২০২২ অনুষ্ঠিত 

  • আবির হোসাইন শাহিন :
  • রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২ ০৭:০২:০০
  • কপি লিঙ্ক

শিক্ষা  মন্ত্রনালয়ের অধিভুক্ত দন্ত চিকিৎসা প্রযুক্তিবীদদের প্রতিনিধিত্ব জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল হেল্থ সোসাইটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১ টায় মুজিব সড়ক রোডস্থ গুড ফুড রেস্টুরেন্টে সিরাজগন্জ জেলা শাখার  বিডিএইচ সভাপতি ডেন্টিস্ট মোঃ শফিকুল ইসলাম সুজন এর সভাপতিত্বে ও ডেন্টিস্ট সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাবিরুল ইসলাম শাওন এর পরিচালনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও  টিম প্রধান রংপুর বিভাগ ড. জান্নাত আরা তালুকদার হেনরী। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মখদুম মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী ও বিভাগীয় পুলিশ হাসপাতাল রাজশাহী ডাঃ মো: আসাদুজ্জামান আজাদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মো : আনোয়ার পারভেজ লিমন, বিডিএইচএস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডেন্টিস্ট মোঃ মাসুদ রানা, অনুষ্ঠানে প্রধান আলোচক বিডিএইচএস কেন্দ্রীয় কমিটি সভাপতি ডেন্টিস্ট  হারুন অর রশিদ আওরঙ্গ, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব বিডিএইচএস কেন্দ্রীয় কমিটির ডেন্টিস্ট মোঃ খালেদ মোছান্নাহ্,।

এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি বিডিএইচএস রাজশাহী বিভাগ ডেন্টিস্ট মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বিডিএইচএস রাজশাহী বিভাগ ডেন্টিস্ট মোঃ ইমরান নাজির, সাংগঠনিক সম্পাদক বিডিএইচএস রাজশাহী বিভাগ ডেন্টিস্ট মোঃ আসলাম উদ্দিন বাপ্পী প্রমূখ।

উল্লেখ্য বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি সিরাজগঞ্জ জেলা শাখার ২০২২ সেমিনার সার্বিক ভাবে সহযোগিতা করেন শাবিরুল ইসলাম শাওন, (সহ প্রচার সম্পাদক) ইসমাইল হোসেন এবং (সহ অর্থ সম্পাদক) মিনহাজুল আবেদিন অনিক।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য