ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না রিং জাল আটক

  • অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • শুক্রবার, ০৪ ফেব্রুয়ারী ২০২২ ০১:০২:০০
  • কপি লিঙ্ক

দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২০ ফুট চায়না রিং জাল আটক পূর্বক ধ্বংস করে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে ফুলবাড়ীস্থ ছোট যমুনা নদীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২০ ফুট চায়না রিং জাল আটক করা হয়। পরে আটক জালগুলো উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে পুুড়িয়ে ফেলা হয়েছে। 

এ সময় ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া বলেন, নিরাপদ মৎস্য সম্পদের আলোকে মৎস্য সম্পদ আইন ১৯৫০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য