“মৌলবাদ নিপাত যাক, সংস্কৃতি মুক্তি পাক” এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে শিবচরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পরে চৌধুরী ফিরোজা বেগম মুক্তমঞ্চে বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন শিল্পীবৃন্দ।
জানা যায়, মঙ্গলবার সকালে ৭১ চত্ত্বরে উপজেলা সম্মিলিত সংস্কৃতি জোটের আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা: মো. সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা, জেলা পরিষদ সদস্য শাহরিয়ার হাসান খান, উপজেলা সম্মিলিত সংস্কৃতি জোটের সমন্বয়ক পিটার খানসহ বিভিন্ন সাংস্কৃতিক নের্তৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।






মন্তব্য