বিনামূল্যে করোনা টেস্ট উন্মুক্ত করনের দাবিতে ঝিনাইদহে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

  • ঝিনাইদহ, প্রতিনিধি
  • শনিবার, ০৪ জুলাই ২০২০ ০৮:০৬:০০
  • কপি লিঙ্ক

ঝিনাইদহে “করোনা টেস্ট ফি বাতিলের দাবি, স্বাস্থ্যখাতে লুটপাট ও চরম অব্যবস্থাপনা ও বিএসএফ কর্তৃক সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জনবিরোধী সিদ্ধান্ত বাতিল করে বিনামূল্যে করোনা টেস্ট উন্মুক্ত করনের দাবিতে, শনিবার সকালে ঝিনাইদহ পায়রাচত্তর মোড়ে ইশা ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা খাশার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ইশা ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোঃ রাসেল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি ডা: এইচ এম মোমতাজুল করীম। এছাড়াও ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী মাওলানা শিহাব উদ্দীন, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ বদরুল আমিন, ইসহাক ফরিদী বক্তব্য প্রদান করেন।

এসময় বক্তারা জানান, বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় প্রথম বিশ দেশের তালিকায় প্রবেশ করেছে। করোনা মহামারীর ১০০ দিন পেরিয়ে গেলেও সনাক্তকরণ পরীক্ষা একেবারেই অপ্রতুল। এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষ মহাতঙ্কে দিনাতিপাত করছে। কিন্তু সরকার ইতোমধ্যে করোনা টেস্ট ফি নির্ধারণ করেছে ২০০ থেকে ৫০০ টাকা। আমরা এমন সংবিধান ও জনবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর মাধ্যমে দেশে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে।

এছাড়াও এহেন সংকটাপন্ন অবস্থায় সাধারণ মানুষ যখন বিনা চিকিৎসায় প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে তখনও স্বাস্থ্যখাতে আয়েশী ঢংয়ে চলছে সীমাহীন লুটপাট । ঢাকা মেডিকেলের চিকিৎসকদের এক মাসের খাবার বিল ২০ কোটি টাকার রিপোর্ট ই-বলে দেয় লুটেরাদের লুটপাট থেমে নেই। আমরা দাবি করছি নাগরিকের চিকিৎসা সেবা বিনা শর্তে রাষ্ট্রকেই বহন করতে হবে ।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য