ঝিনাইদহে করোনায় আক্রান্ত ২৭, মোট মৃত ৫

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০ ০৮:৩৮:০০
  • কপি লিঙ্ক

ঝিনাইদহে করোনায় আইনজীবি, ফায়ার সার্ভিস কর্মীসহ ২৭ জন আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার এসব তথ্য জানান করোনা সেলের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, ঝিনাইদহে নতুন করে ২৭ আক্রান্ত হয়েছে। ঝিনাইদহ সদর  থেকে একজন আইনজীবিসহ ৯ জন আক্রান্ত হয়েছে। 

সদর উপজেলার আক্রান্ত এলাকাগুলো হলো শহরের পুলিশ লাইনের একজন, আদর্শপাড়ার এক আইনজীবিসহ দুইজন, গীতাঞ্জলি সড়কের একজন, দক্ষিন কাঞ্চনপুরের  একজন, ছোট কামারকুন্ডের একজন, ইউনিয়নের রাজধারপুর গ্রামের একজন, নলডাঙ্গা একজন ও চরদামুকদিয়ার একজন। শৈলকুপার দুই জন আত্রান্ত। 

আক্রান্ত এলাকাগুলো হলো খুদার গ্রামের একজন, হুদা কুশবাড়িয়ার ধলহরচন্দ্রপুর  গ্রামের একজন। কালীগঞ্জে ১৪ জন আক্রান্ত। আক্রান্ত এলাকাগুলো হলো হেলাই এর মৃত দুই জন, নলডাঙ্গার চার জন, রঘুনাথপুরের বাঘেরগাছির একজন, বারোইপাড়ার একজন,  ফয়লার দুই জন, কলেজ রোডের একজন, আলীগঞ্জের একজন, আড়পাড়ার একজন ও দৌলতপুর একজন। মহেশপুর একজন আক্রান্ত। আক্রান্ত কারী হলো মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল এ্যাসিসট্যান্ট। হরিণাকুন্ডে একজন আক্রান্ত। আক্রান্ত কারী হলো হরিণাকুন্ড ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মী। 

কুষ্টিয়া ল্যাবে  ৯৩টি নমুনা পাঠানো হয়েছিল যার মধ্যে ২৭ জনের ফলাফল পজেটিভ আসে এবং ৬৬জনের ফলাফল নেগেটিভ আসে।  এ যাবত মোট ২০৮৩ জনের ফলাফল আমাদের নিকট আসে। যার মধ্যে ১৮৪৭ জন নেগেটিভ ও ২৩৬ জনের পজেটিভ আসে। বৃহস্পতিবার ৫ জন সুস্থসহ মোট ৯৪ জন  পর্যন্ত সুস্থ হয়েছে। জেলায় এ পর্যন্ত ৫জন মারা গেছে। এর মধ্যে শৈলকুপায় ২ জন কালীগঞ্জে ৩ জন। বর্তমানে আইসলিউশনে ভর্তি আছে ১৪ জন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য