বান্দরবানে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ও বসতঘর পুড়ে ছাই

  • বান্দরবান, প্রতিনিধি
  • শনিবার, ২৭ জুন ২০২০ ০২:৫২:০০
  • কপি লিঙ্ক

পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি বাজারের ভয়াবহ আগুনে শতাধিক দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রোয়াংছড়ি বাজারের একটি চায়ের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। 

দমকল বাহিনী ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ করে বাজারের মধ্যে আগুন জ্বলে উঠে। এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রায় শতাধিক দোকান ও বাজার সংলগ্ন বসতঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। এসময় বান্দরবান জেলা সদর ও রোয়াংছড়ি উপজেলার দমকল বাহিনীর ২টি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনতা দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন  

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য