গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) পারিবারিক গোলযোগের জেরে সাদিয়া কুতুব নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
উক্ত শিক্ষার্থী সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়ণরত ছিলেন। শুক্রবার আনুমানিক দুপুর ১২টার দিকে ওই শিক্ষার্থী গোপালগঞ্জের চাদমারি তার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মজনুর রশিদ জানান, দুপুরের দিকে ওই ছাত্রীর আত্মহত্যার ঘটনাটি জানতে পেরেই তৎক্ষনিকভাবে কয়েকজন শিক্ষার্থীকে তার বাড়িতে পাঠিয়েছি। যতটুকু জানতে পেরেছি পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, এভাবে একজন শিক্ষার্থীর আত্মহত্যার বিষয়টি খুবই দুঃখজনক। কোন শিক্ষার্থী আর এমন ভুল সিদ্ধান্তের দিকে ধাবিত হোক,তেমনটি আমরা কখনো প্রত্যাশা করিনা।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য