বাড়িভাড়া বিষয়ে একের পর বেফাঁস মন্তব্য করে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য ডঃ মীজানুর রহমান।
সম্প্রতি শিক্ষার্থীদের মেস ভাড়ার সমস্যা সমাধানের বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে উপাচার্য মীজানুর রহমান উত্তেজিত হয়ে বলেন, “আমি মনে হয় সব থেকে গরিবের বাচ্চাদের নিয়ে এসে ভর্তি করেছি। তোমরা এত মিসকিন, নিজেদের আত্মমর্যাদা পর্যন্ত নেই।
আমি কী বিজ্ঞাপন দিয়েছিলাম যে, দরিদ্রদের ভর্তি করা হয়। এটা কি দরিদ্রদের এতিমখানা, মাদ্রাসা? তোমাদের তো আত্মমর্যাদা বলতে কিছু নেই, তোমাদের বিয়ে হবে না। বিয়ে করতে গেলে বলবে, তোমরা সব ফকির-মিসকিন।”
মীজানুর রহমান আরও বলেন, “খাওয়ার টাকা লাগছে না, কেএফসি যাওয়া লাগছে না, ‘মোটরসাইকেলের খরচ লাগছে না, বিড়ি-সিগারেট লাগছে না, রিকশাভাড়া লাগছে না, বান্ধবীরে আইস্ক্রিম খাওয়ানো লাগতেছে না। এসব টাকা দিয়ে বাড়ি ভাড়া দিচ্ছ না কেন?”
উপাচার্যের এই বিতর্কিত মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এই মন্তব্যের জের ধরে অনেক শিক্ষার্থী তাঁর পদত্যাগ দাবি করেছেন।
পরবর্তী প্রতিবেদনে শিক্ষার্থীদের মন্তব্যগুলো তুলে ধরা হবে
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য