প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যান তহবিল থেকে শিবচরের কওমী মাদ্রাসা ও এতিমখানায় অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
জানা যায়, সোমবার সকালে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে উপজেলার কওমী মাদ্রাসা ও এতিমখানার দুঃস্থ ও এতিম শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যান তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ বিতরণের আয়োজন করা হয়।
এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ৫১ টি কওমী মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের হাতে ৭ লাখ ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য