করোনা আতঙ্কে ঢাবির অধিকাংশ শিক্ষার্থীর ক্লাস বর্জন

  • এস এম মিজানুর রহমান
  • সোমবার, ১৬ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

করোনার আতঙ্ক এখন সর্বত্রই। বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। গতকাল শনিবার নতুন করে দুজন আক্রান্ত হওয়ায় জনমনে বাড়ছে নতুন শঙ্কা।বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষার্থীদের মাঝে ভয় কাছ করছে যে কারণে দুদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি জানিয়ে আসছে বেশিরভাগ শিক্ষার্থী। কিন্তু প্রশাসনের আশ্বাস না থাকায় গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের রুটিন মাফিক ক্লাস বর্জনের ঘোষণা দেয়। অনেকে বাড়িতে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যার ফলে গতকাল দিনভর হাজী মুহম্মদ মুহসিন হলসহ অন্যান্য হল গুলোতে পাঠকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, এখানে ভয়ের বড় কারণ হলের গণরুমগুলো। কারণ যে কেউ একজন একবার আক্রান্ত হলে অতি দ্রুত অন্যান্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়বে। আবার তারা যখন বাড়িতে যাবে তখন সেখানেও ছড়িয়ে পড়তে পারে। তাই গুরুত্ব বিবেচনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা জরুরী দরকার।

পরিস্থিতি প্রতিকূলে যাওয়ার আগে সতর্ক থেকেই আমাদের করুণীয় ঠিক করা উচিত বলে অন্য এক শিক্ষার্থী মত দেন। সেজন্য বলছি প্রশাসন যেন আগামীকালের মধ্যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। সেই সাথে হলগুলোর পরিস্থিতি পর্যালোচনা করে।

মন্তব্য