ফরিদপুর জেলার চরভদ্রাসন ও সদরপুর উপজেলা (সাবেক) ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ (৫৩) ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি অইন্নাইলাইহি রজিউন। আজ শুক্রবার সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা।
তার ছোট ভাই মো. আজিম খান বাংলাদেশ জমিনকে বলেন, ভাইকে প্রথমে আমরা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করাই পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপালে নিতে বলেন। ঢাকা মেডিকেল নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি সর্বশেষ গাজীপুর জেলা পুলিশের ক্রাইম স্পেশাল ব্রাঞ্চ এ কর্মরত ছিলেন। আজ বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর উল্লাহ তাঁর মৃত্যুতে গভীর শোকা প্রকাশ করেছেন।
কাজী জাফর উল্লাহ’র প্রেস সচিব ফয়েজ উল্লাহ আশিক বলেন, তিনি আমাদের সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সাথে তার দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানাচ্ছি।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য