আনারস-রুই ভুনা

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ০৬:০৭:০০
  • কপি লিঙ্ক

প্রাচীনকাল থেকেই মাছ বাঙালির মনে বিশেষ জায়গা দখল করে রেখেছে। আর বর্ষাকাল এলে বাঙালির  মাছের প্রতি ভালোবাসা যেন আরো বেড়ে যায়। বাঙালির কাছে বর্ষা মানেই ইলিশ। বৃষ্টি নামলেই ঘরে ঘরে ইলিশের বিভিন্ন পদ রান্নার ধুম পড়ে যায়। সর্ষে-ইলিশ, ইলিশ- খিচুরি, ইলিশ- পাতুরি সহ আরও নানা পদ রান্না করা হয়ে থাকে। তবে আপনি চাইলে এ বর্ষায় ইলিশের বদলে রুই মাছ রান্না করতে পারেন একটু ভিন্নভাবে। তাই দেরি না করে এ বর্ষায় বানিয়ে ফেলুন আনারস-রুই ভুনা।

উপকরণ :

বড় রুই মাছের পিঠের অংশ  ৫০০ গ্রাম

আনারস পাতলা করে কাটা   ১ কাপ

আদা বাটা ১ চা চামচ

জিরা বাটা  আধা চা চামচ

হলুদ  আধা চা চামচ

মরিচ  আধা চা চামচ

পেয়াজ কুচি  ১ কাপ

কাচা মরিচ  ৫-৬ টি

চিনি ১ চা চামচ

গরম মশলা  আধা চা চামচ

তেল ১ কাপ

লবণ পরিমাণ মতো

পানি ১ কাপ

প্রণালি :

রুই মাছের চামড়া কেটে বাদ দিয়ে সেটাকে ফিলে কর কেটে সামান্য মরিচ গুড়ো, লবণ মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর একটি বড় ডিমের সাথে ৪ টেবিল চামচ ময়দা দিয়ে মাখিয়ে সেটা রুই মাছে মাখাতে হবে। ফ্রাইপ্যানে  তেল গরম করে মাছ ঘিয়ে রং করে ভেজে তুলতে হবে। সেই তেলে পেয়াজ ভেজে তাতে সব বাটা মশলা ও গুড়ো মশলা কষিয়ে আনারস দিয়ে ভুনতে হবে। এরপর এতে লবণ ও পানি দিতে হবে। পানি  যখন ফুটে উঠবে তাতে চিনি, গরম মশলার গুড়ো, কাচা মরিচ ও মাছ দিতে হবে। এরপর তেল উপরে ভেসে উঠলে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য