কম সময়ে রাঁধুন স্পেশাল মসুর ডালের চচ্চড়ি

  • অনলাইন
  • রবিবার, ২৭ মার্চ ২০২২ ১১:০৩:০০
  • কপি লিঙ্ক

অনেকে পাতলা ডাল খেতে পছন্দ করেন না। তাঁদের প্রিয় মসুর ডালের চচ্চড়ি। তবে মনে রাখতে হবে, যাঁদের আর্থ্রাইটিস আছে, তাঁরা ডাল কম খাবেন। কিডনি রোগীরাও ডাল খাবেন না।

 আসুন, আমরা জেনে নিই মসুর ডালের চচ্চড়ি রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. পরিমাণমতো তেল

২. তিনটি তেজপাতা

৩. দুই টেবিল চামচ রসুন কুচি

৪. আধা চা চামচ মরিচের গুঁড়ো

৫. আধা চা চামচ হলুদের গুঁড়ো

৬. এক চা চামচ আদা বাটা

৭. এক টেবিল চামচ জিরার গুঁড়ো

৮. দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়ো

৯. পরিমাণমতো পানি

১০. স্বাদমতো লবণ

১১. এক কাপ মসুর ডাল

১২. পাঁচ-ছয়টি কাঁচামরিচ

১৩. দুই টেবিল চামচ ঘি

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে তেজপাতা ও রসুনকুচি দিয়ে ভাজুন। অন্য একটি বাটিতে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। গোলানো মসলাগুলো ফ্রাইপ্যানে ঢেলে কষান।

কষানো হলে মসুর ডাল ও পানি দিয়ে ঢেকে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ ও ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মসুর ডালের চচ্চড়ি। অনেকে শুকনো মরিচও দেন। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য