সুস্বাদু মোগলাই তেলাপিয়া রোস্ট

  • অনলাইন
  • বুধবার, ০৯ ফেব্রুয়ারী ২০২২ ০৫:০২:০০
  • কপি লিঙ্ক

প্রতিদিন একই ধরনের খাবার খেতে আমাদের একঘেয়ে লাগে। তাই রান্নায় নিরীক্ষা জরুরি। আপনার হাতের কাছের উপকরণ দিয়েই রান্না করতে পারেন মজাদার সব খাবার। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে মোগলাই তেলাপিয়া রোস্ট রান্না করবেন।

আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে মোগলাই তেলাপিয়া রোস্ট তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. ১/৪ কাপ তেল

২. চার টুকরো তেলাপিয়া মাছ ভাজা

৩. আধা কাপ পেঁয়াজকুচি

৪. এক চা চামচ রসুন বাটা

৫. এক চা চামচ আদা বাটা

৬. স্বাদমতো লবণ

৭. এক চা চামচ মরিচের গুঁড়ো

৮. এক চা চামচ জিরার গুঁড়ো

৯. দুই চা চামচ টক দই

১০. পরিমাণমতো পানি

১১. এক টেবিল চামচ পোস্তদানা বাটা

১২. এক চা চামচ চিনি

প্রস্তুত প্রণালি

প্রথমে সসপ্যানে তেল দিন। এতে পেঁয়াজ দিয়ে ভাজুন। এর পর রসুন বাটা, আদা বাটা, লবণ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, টক দই, পানি ও পোস্তদানা বাটা দিয়ে কষিয়ে নিন। কষানো হলে মাছ ও চিনি দিয়ে ১০ মিনিট ঢেকে রান্না করে তুলে পরিবেশন করুন। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য