আলুবোখারায় টকঝাল খাসির মাংস

  • অনলাইন
  • সোমবার, ১৭ জানুয়ারী ২০২২ ০৬:০১:০০
  • কপি লিঙ্ক

অনেকের খাসির মাংস পছন্দ। আর সেটা যদি হয় আলুবোখারা দিয়ে রান্না, তবে তো তাঁদের খাওয়ার জন্য তর সয় না। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে আলুবোখারায় টকঝাল খাসির মাংস রান্না করবেন।

আসুন, আমরা জেনে নিই আলুবোখারায় টকঝাল খাসির মাংস ​রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. এক কেজি খাসির মাংস

২. এক কাপ টক দই

৩. দুই চা চামচ গোলমরিচের গুঁড়ো

৪. পরিমাণমতো তেল

৫. দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা

৬. এক টেবিল চামচ রসুন বাটা

৭. দুই চা চামচ আদা বাটা

৮. পরিমাণমতো পানি

৯. এক চা চামচ হলুদের গুঁড়ো

১০. দুই চা চামচ মরিচের গুঁড়ো

১১. তিন টেবিল চামচ জায়ফল-জয়ত্রী গুঁড়ো

১২. পরিমাণমতো আস্ত দারুচিনি

১৩. দুই টেবিল চামচ বাদাম বাটা

১৪. দুই চা চামচ কিসমিস বাটা

১৫. ছয়-সাতটি আলুবোখারা

১৬. সামান্য পরিমাণ লেবুর রস

প্রস্তুত প্রণালি

প্রথমে খাসির মাংসে টক দই ও গোলমরিচের গুঁড়ো দিয়ে মেরিনেট করে রাখুন। এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে মসলা কষিয়ে নিন। মসলা কষানো হলে তাতে খাসির মাংস ঢেলে দিন। মাংস ভালো করে কষান। কষানো হলে একটু গরম পানি দিয়ে এতে আস্ত দারুচিনি দিন। এর পর বাদাম বাটা ও কিসমিস বাটা দিন।

সবশেষে আলুবোখারা দিয়ে ঢেকে রাখুন। রান্না হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন আলুবোখারায় টকঝাল খাসির মাংস। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য