দারুণ স্বাদের পোস্ত ইলিশ

  • অনলাইন
  • শনিবার, ২৬ জুন ২০২১ ০৭:৪১:০০
  • কপি লিঙ্ক

প্রতিদিন একই ধরনের খাবার খেতে একঘেয়ে লাগে। কিন্তু এমন যদি হয়, হাতের কাছের উপকরণ দিয়েই একটু ভিন্ন স্বাদের তরকারি রান্না করা যায়, তাহলে বেশ হয়। আজ আমরা জানাব, কীভাবে পোস্ত ইলিশ রান্না করবেন।

আসুন, আমরা জেনে নিই পোস্ত ইলিশ ​রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. একটি ইলিশ মাছ

২. স্বাদমতো লবণ

৩. দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো

৪. পরিমাণমতো তেল

৫. দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা

৬. পরিমাণমতো পানি

৭. আধা চা চামচ আদা বাটা

৮. আধা চা চামচ রসুন বাটা

৯. এক টেবিল চামচ পোস্ত বাটা

১০. তিন টেবিল চামচ মিষ্টি দই

১১. তিন-চারটি কাঁচামরিচ

১২. এক টেবিল চামচ ঘি

১৩. সামান্য পরিমাণ চিনি

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে ইলিশ মাছ, লবণ ও মরিচের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজ বাটা, লবণ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, পোস্ত বাটা ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে মিষ্টি দই, পানি, মসলায় মাখানো ইলিশ মাছ, কাঁচামরিচ, ঘি ও চিনি দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পোস্ত ইলিশ। দারুণ স্বাদের পোস্ত ইলিশ সহজে রান্না করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য