জায়েদ খানকে চলচিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
জায়েদ খানের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়াই করেছিলেন জায়েদ খান ও নিপুণ আক্তার। প্রাথমিকভাবে জায়েদ বিজয়ী হলেও তার প্রার্থিতা পরে বাতিল বলে ঘোষণা করে আপিল বোর্ড। পরে একই পদে নিপুণ শপথ গ্রহণ করেন। আপিল বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ।
আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের চেয়ারে বসার অভিযোগে অভিনেত্রী নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন জায়েদ খান। অবশেষে হাইকোর্ট চলচিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ জায়েদ খানের বলে রায় দেন।
তবে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার।




.jpg)

মন্তব্য