এবার ‘ওলে ওলে’ গান নিয়ে হাজির হিরো আলম

  • অনলাইন
  • সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ ১২:৩২:০০
  • কপি লিঙ্ক

আবারো গান গাইলেন সময়ের আলোচিত-সমালোচিত ব্যক্তিত্ব হিরো আলম। তার এবারের গানের শিরোনাম ‘ওলে ওলে’। গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে।

ইতোমধ্যে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গানটির কথা ও সুর করেছেন রাব্বি খান।

সম্প্রতি ‘বাবু খাইছো’, ‘আই লাভ মাই বাংলাদেশ’ শিরোনামের গান দুটি নিয়ে তরুণদের মাঝে বেশ হৈচৈ পড়ে যায়। ফেসবুক ও ইউটিউবে গানটি রিলিজ পাওয়ার পর পরই  তা ভাইরাল হয়। গান ভাইরাল হলেও একই সঙ্গে গান গেয়ে সমালোচিত হচ্ছেন তিনি। গান বিকৃতির অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। তিনিও পাল্টা করার হুমকি দিয়েছেন।
 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য