ভারতে অভিনয়ের সুযোগের নামে কুপ্রস্তাব, বিশেষ ব্যক্তিদের নাম ভাঙানো হচ্ছে

  • ডেস্ক
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ ০৩:১২:০০
  • কপি লিঙ্ক

ফেসবুক ও অন্যান্য সোশ্যাল সাইটে মেয়েদের মডেল ও অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে বিশেষ ব্যক্তিত্বের নাম ভাঙানো হচ্ছে। এবার প্রতারণায় নাম জড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাসের।

এই প্রতারণা চক্রের নেপথ্য়ে ছিল রঞ্জিত বিশ্বাস ওরফে আকাশ বিশ্বাস নামে এক যুবক। আকাশ বিশ্বাসকে এরই মধ্যে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানার পুলিশ। তদন্তে উঠে এসেছে, আকাশ বিশ্বাস সোশ্যাল সাইটে প্রথমে বিভিন্ন তরুণীর সঙ্গে আলাপ জমাত। তারপর সেইসব তরুণীদের মডেলিংয়ে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। এমনকি রঙিন দুনিয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাবও দিত অভিযুক্ত। নিজেকে কখনও মন্ত্রীর ছেলে, আবার কখনও ভাইয়ের ছেলে  হিসেবে পরিচয় দিয়েও প্রভাব খাটানোর চেষ্টা করে অভিযুক্ত। 

ফেসবুকে অভিযুক্ত আকাশ বিশ্বাসের মোট ৮টি প্রোফাইল শনাক্ত করেছেন গোয়েন্দারা। টালিগঞ্জ থানার পাশাপাশি এই ঘটনায় তদন্ত করছে লালবাজার সাইবার সেলও।

মন্ত্রীর নাম ভাঙিয়ে এই ভুয়ো প্রতারণা চক্রের নেপথ্যে আর কেউ জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এরইমধ্যে এই ঘটনায় অরূপ বিশ্বাস নিজেও পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য