ঝর্ণাকে হত্যার পর মরদেহ উদ্ধারের জন্য প্রতিবেশীকে স্বামীর ফোন

  • অনলাইন
  • রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ০৩:০৪:০০
  • কপি লিঙ্ক

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে ঝর্ণা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের মাসুদ মিয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ঝর্ণা আক্তার শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জংলাপাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, স্ত্রীকে হত্যার পর মরদেহ উদ্ধারের অনুরোধ জানিয়ে প্রতিবেশীকে ফোন দেন স্বামী মো. অপু। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তালাবদ্ধ ঘর থেকে ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক জানান, সন্ধ্যায় পূর্বের বাড়ির প্রতিবেশী তানিয়াকে মোবাইল ফোনে ঝর্ণাকে হত্যা করা হয়েছে, মরদেহ দ্রুত উদ্ধার করতে বলেন স্বামী অপু। তানিয়া এসে হত্যার ঘটনাটি জানালে বিষয়টি পুলিশে জানানো হয়। পরে তারা এসে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ জানান, খবর পেয়ে ঘরের তালা ভেঙে  মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য