সাংবাদিক নাদিম খুন: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাবের নিন্দা, বিচার দাবি

  • অনলাইন
  • শুক্রবার, ১৬ জুন ২০২৩ ০২:০৬:০০
  • কপি লিঙ্ক

দুর্বৃত্তদের হামলায় বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবি জানিয়েছেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা  প্রেসক্লাব, কর্মরত সাংবাদিকরা।  

শুক্রবার (১৬জুন)সকাল ১০টায় এক আলোচনা সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম সহ কার্যনির্বাহী কমিটির সব সদস্যরা।

বিবৃতিতে সংগঠনের নেতা বলেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করতে হবে। একই সঙ্গে অবিলম্বে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

এছাড়াও এই সংগঠনের বাইরের কিছু সাংবাদিকরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। 

সাংবাদিক নাদিম জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আবদুল করিমের ছেলে।

গত বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় এলে অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর দিনগত রাত ১২টার দিকে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য