খুলনা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম -সাধারণ সম্পাদক হলেন তালার বাবলু

  • সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১ ১১:৩৭:০০
  • কপি লিঙ্ক
ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন খুলনা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে যুগ্ম -সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন তালার বিএম বাবলুর রহমান। আজ শনিবার (৪ডিসেম্বর) খুলনা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এসময় সর্ব সম্মতি ক্রমে বি এম রাকিব হাসানকে সভাপতি ও কাজী মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দুইজনের নাম অন্তভুক্ত করা হয়। ওই দুইজন যুগ্ম-সাধারণ সম্পাদকের মধ্যে বিএম বাবলুর রহমান ১নং যুগ্ম-সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হন। বিএম বাবলুর রহমান পেশাগত জীবনে আইনজীবী সহকারী হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি সাংবাদিক হিসেবে অনলাইন নিউজ পোটাল এ্যাকটিভ নিউজের সহ-সম্পাদক, জাতীয় দৈনিক সবুজ নিশান পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি, দৈনিক সংযোগ প্রতিদিন বিশেষ প্রতিনিধি, দৈনিক সাতঘরিয়া পত্রিকার তালা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। বিএম বাবলুর রহমান জানান,আমি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন খুলনা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছি। আমি এই সংগঠনের মাধ্যেমে সাংবাদিকদের দাবি আদায়ে সচেষ্ট থাকিবো। সাংবাদিকদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়ে সকল সাংবাদিকদের পাশে থাকার আহবান জানাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য