শিবচরে কচুরীপানা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

  • মাদারীপুর প্রতিনিধি :
  • বুধবার, ১৮ আগস্ট ২০২১ ০৫:৫৯:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুরের শিবচরে একটি ব্রীজের নিচে খালের কচুরীপানা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মােজাফ্ফরপুর গ্রামের ঘুল্লার বাজার সংলগ্ন ব্রীজের নিচে খালের কচুরীপানার মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শিবচর থানার উপ-পরিদর্শক নূর আলম মিয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পৌছে খালের কচুরিপানার মধ্য থেকে অজ্ঞাতনামা (আনমানিক ৩৫) যুবকের লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ মাে. মিরাজ হাসান বলেন, ঘটনাস্থলটি শিবচর ও শরীয়তপুরের বর্ডার এলাকা। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। উদ্ধারকৃত লাশের শরীরে কােন আঘাতের চিহৃ নেই। এখন পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি। আমরা পরিচয় সনাক্তের চেষ্টা চালিয়ে যাছি। লাশটি ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গর প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য