শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্র সংসদের পক্ষ থেকে সাধারন ছাত্র/ছাত্রীদের পরিবারের মাঝে খাবার সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে কলেজ ছাত্র সংসদের নেতৃবৃন্দ সাধারণ ১ শ ২০ জন ছাত্র/ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, ছোলা, মুড়ি, সাবানসহ বিভিন্ন খাবার সহায়তা পৌছে দেন।
সকালে খাবার সহায়তা বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান। এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আঃ লতিফ মোল্লা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজিব ঢালী, সাধারণ সম্পাদক আসিফ মাদবর, পৌরসভা ছাত্রলীগ সভাপতি হাবিব বেপারী, সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্র সংসদের ভিপি কাজী শাওন, জিএস তাইবা ইসলাম, এজিএস রফিকুল ইসলাম, সরকারী বরহামগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রাবন সোহাগ, সাধারণ সম্পাদক রুবেল তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।






মন্তব্য