আগরতলা বিমানবন্দরের জমি দিতে সাড়া দেননি প্রধানমন্ত্রী

  • বিজমিন২৪ ডেস্ক:
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ত্রিপুরার রাজধানী আগরতলায় বিমানবন্দর করার জন্য ভারতকে জমি দেওয়ার প্রস্তাবে সাড়া দেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, কক্সবাজার ও চট্টগ্রাম বিমানবন্দরে সেবা যাতে ত্রিপুরা রাজ্য পায় সেজন্য উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আগরতলায় দুই দিনব্যাপী ভারত-বাংলা পর্যটন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

বিপ্লব কুমার দেব বলেন, বিমানবন্দরের জন্য জমি দিতে রাজি না হলেও ঢাকা-আগরতলা বিমান চলাচল শুরুর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আগামীতে বাংলাদেশ নতুন বিমান কিনলে, এর একটি আগরতলা রুটে দেওয়ার আশ্বাস বাংলাদেশের প্রধানমন্ত্রী দিয়েছেন বলেও জানান বিপ্লব কুমার।

মন্তব্য