চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান জানিয়েছেন, চীনের হুবেই প্রদেশে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের কোনো খাদ্যসংকট নেই। শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে শান্ত থেকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। শনিবার বেইজিং থেকে এক ভিডিওবার্তায় সে দেশে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান তিনি।
থ্রি জর্জেস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রবিষয়ক সমন্বয়কারীকে উদ্ধৃত করে বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, বিশ্ববিদ্যালয়ের খাদ্যাভ্যাণ্ডারে পর্যাপ্ত পরিমাণে গম, চাল, তেল, মসলা, চিনি, লবণসহ প্রয়োজনীয় উপকরণ রয়েছে। শিক্ষার্থীরা যেখানে রয়েছেন, সেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার পানির সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, খাদ্য সরবরাহের জন্য কিছু সুপার মার্কেট নতুন করে অনলাইনে অর্ডার নিচ্ছে এবং সরবরাহ করছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যানটিনও অনলাইনে খোলা রয়েছে এবং তারা চাহিদা অনুযায়ী খাদ্যসামগ্রী সরবরাহ করছে। করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী পদক্ষেপ নিয়েছে এবং সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন; মূলত তা জানাতে রাষ্ট্রদূত গণমাধ্যমে ওই ভিডিওবার্তা পাঠান।






মন্তব্য