দক্ষিণ এশিয়া গেমসে বাংলাদেশের অষ্টম স্বর্ণ জয়

  • বিজমিন২৪ ডেস্ক:
  • রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

দক্ষিণ এশিয়া (এসএ) গেমসে অষ্টম স্বর্ণ জয় করল বাংলাদেশ। আজ রোববার পোখরার রঙ্গশালা আর্চারি রেঞ্জে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ফাইনালের শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে স্বর্ণ জিতে নেয় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে লড়াই করেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল। শ্রীলঙ্কার হয়ে লড়েন রবিন কাভিশ, সজীব ডি সিলভা ও সান্দান কুমার হেরাথ।

প্রথম সেট বাংলাদেশ জিতে নেয় ৫৫-৫১ পয়েন্টের ব্যবধানে। দ্বিতীয় সেট বাংলাদেশ হারে ৫৫-৫৭ তে। তৃতীয় সেটটি বাংলাদেশ ৫৪-৫১ ব্যবধানে জয়ী হয়।

আর শেষ সেটটি ৫৪-৫৪ তে ড্র হলেও আগেরগুলোতে এগিয়ে থাকায় ৩-২ সেটে জিতে যায় বাংলাদেশ।

মন্তব্য