কাশ্মীর ইস্যুতে জল ঘোলা করার চেষ্টা করলে ব্যবস্থা

  • বাংলারজমির ২৪ ডেস্ক:
  • শুক্রবার, ০৯ আগস্ট ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

 

কাশ্মীর নিয়ে দেশের পানি ঘোলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেন, কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাদের নিজস্ব বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আশা করব ভারতের অভ্যন্তরীণ বিষয়টি নিয়ে দেশে পানি ঘোলা করার চেষ্টা করবেন না।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ঈদে নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ সতর্কবার্তা দেন র‌্যাব ডিজি।

বেনজীর আহমেদ আরও বলেন, দেশে আলট্রা ইসলামিস্টের সংখ্যা বেশি নয়। যারা রয়েছে তারা ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে।

মন্তব্য