বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মিয়ার মৃত্যুতে সংসদ উপনেতার শোক

  • আবু নাসের হুসাইন:
  • শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছাগলদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মিয়া আর নেই। বার্ধ্যক্য জনিত কারণে বৃহস্পতিবার বিকাল আনুমানিক সোয়া ৬ টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৬ পুত্র ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকাল ৯ টায় ছাগলদী গ্রামের নিজ বাড়িতে মরহুমের নামাজে যানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক তুহিনের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ রাজ্জাক মিয়া এলাকায় একজন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মিয়ার মৃত্যুর সংবাদ শুনে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য