আলফাডাঙ্গায় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন 

  • কবীর হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ০৯:১১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায়  আনন্দঘন পরিবেশে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ নভেম্বর ) আবাবিল সংগঠনের উদ্যোগে  দিনব্যাপী আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

হিফজুল কোরআন এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্ররা তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নেন। 

আল্লামা মুফতি মাহমুদুল হাসান শামীমের  (ফাতেহাবাদী) সভাপতিত্ব ও জাকারিয়া আহমাদ ও মাওলানা শফিকুল ইসলামের  যৌথ পরিচালনায় বক্তব্য দেন, আল্লামা হেলাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা এম.এম জালালউদ্দিন আহমেদ, মাওঃ মো. তামিম আহমেদ,মো. ইয়াসিন মাস্টার,মো. সাইফুর রহমান,এ্যাডভোকেট হেমায়েত হোসেন, মো. আবু বক্কর সিদ্দিক,সৈয়দ মাহফুজ আহম্মেদ (রেনি) প্রমুখ। 

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি সিরাজুল ইসলাম সাহেব, মাওলানা আহসানুল্লাহ সাহেব, মাওলানা আমিনুল্লাহ সাহেব, মুফতি কুতুবউদ্দিন সাহেব,মাওলানা আমিরুল ইসলাম সাহেব,মাওলানা আবু বক্কর সিদ্দিক সাহেব, হাঃ বশির আহমাদ সাহেব হাঃ শফিকুল ইসলাম সাহেবসহ অনেকে। 

সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন হাঃ আব্দুল জব্বার সাহেব, হাঃ আল আমিন ফরিদী, হাফেজ সাজ্জাদ হুসাইন।

প্রতিযোগিতায় যথাক্রমে ৫ পারা, ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপে ১০৮ জন প্রতিযোগীর অংশগ্রহনে আগত হুফফাজুল কুরআন বিচার কার্যের মাধ্যমে সম্পন্ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপ্তি হয়। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য