সালথার মিতালী বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
  • রবিবার, ১০ মার্চ ২০২৪ ০৩:০৩:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের মিতালী বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) দিনব্যাপী বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কতৃপক্ষ।  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।

এসময় অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিরাজ হোসেন, আওয়ামীলীগ নেতা খোরশেদ খান, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, বাকি বিল্লাহ্, কামরুল হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য দেলোয়ার হোসেন, রাকিব তালুকদার, মাসুদ বিশ্বাশ, নাছিমা বেগম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য