ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক, কলামিষ্ট শাহদাব আকবর লাবু চৌধুরী।
বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের কেন্দ্রীয় পূজা মন্ডপ, রসুলপুর সার্বজনিন পূজামন্ডপ, সালথা সাহাপাড়া পূজামন্ডপ সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণ করেন লাবু চৌধুরী।
পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও সংসদ উপনেতার এপিএস মো. শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ প্রমুখ।
পূজামন্ডপ পরিদর্শনকালে লাবু চৌধুরী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করছে। যতদিন আওয়ামী লীগ সরকার থাকবে, ততদিন যার যার ধর্ম সেই সেই পালন করবে। করোনার কারনে এবার সল্প আয়োজনে পূজা উদযাপিত হচ্ছে। আমরা আশা করবো আগামীতে আপনাদের এই আনন্দ-উৎসবে আমরাও যোগ দিতে পারবো। আমার মায়ের মত সর্বদা আমি আপনাদের পাশে আছি এবং থাকব।






মন্তব্য