<p class="solder">ভাংচুর ও লুটপাটের অভিযোগ</p>

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা

  • আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ:
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে তিন জন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাতে পার্শবর্তী কংশি গ্রামের কিছুব্যক্তি মাইক্রোবাস যোগে চাপড়ী গ্রাম হয়ে শহরে যাচ্ছিল। এসময় চাপড়ী গ্রামের কয়েকজন ব্যক্তি চোর সন্দেহে গাড়ির গতিরোধ করে। পরে তাদের মাঝে হাতা-হাতি হয়।

বিষয়টি তখন স্থানীয়রা মিটিয়ে দিলেও গেল রাতে কংশি গ্রামের লোকজন চাপড়ী গ্রামে এসে হামলা চালায়। এ সময় তারা ওই গ্রামের মালেক, আলাউদ্দিন, বাদশা, আফজাল হোসেন, হাসান মিয়া, আয়ুব হোসেনের বাড়িসহ ১০ টি বাড়ি ও ২ টি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে নারীসহ তিন জন আহত হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য