গুজব ও অপপ্রচার বন্ধে ঝিনাইদহে সভা

  • ঝিনাইদহ প্রতিনিধি :
  • শনিবার, ২৭ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

 

‘ছেলেধরা’ গুজব ও অপপ্রচার রোধে ঝিনাইদহে জনসচেতনতামূলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার খাজুরা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় এ আলোচনা সভার আয়োজন করে সিও নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন।

এ সময় সদর থানার ওসি মিজানুর রহমান খান, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলমসহ একাধিক রাজনীতিবিদ ও এলাকাবাসী বক্তব্য রাখেন। বক্তারা, ‘ছেলেধরা’ গুজব ছড়ানো ও আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরে আলোচনা সভায় অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মন্তব্য