ভাইয়ের ছেলের আয়া হলেন শ্রীলেখা

  • অনলাইন
  • রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩ ০৫:০২:০০
  • কপি লিঙ্ক

স্পষ্টবক্তা হিসেবেই শ্রীলেখা মিত্র ইন্ডাস্ট্রিতে পরিচিত। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনিও কারো মা, কারো বোন, কারো ফুফু। 

প্রতিটি সম্পর্ককে যে তিনি যত্ন-ভালোবাসায় মুড়ে রেখেছেন, তা তাঁর সামাজিক মাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায়। এই যেমন কাজের ফাঁকে ভাই, ভাইয়ের বউ ও ভাতিজাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লেন শ্রীলেখা।

বুদ্ধগয়া ঘুরতে গেছেন পরিবারের সবাইকে নিয়ে। যদিও শ্রীলেখার মেয়েকে দেখা যায়নি তাঁদের ট্রিপে। তবে একসঙ্গে যে তাঁরা বেশ মজা করছেন তা নায়িকার লেখায় স্পষ্ট। ট্রেনে করে বুদ্ধগয়া যাওয়ার যাত্রা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন শ্রীলেখা। 

কখনো ভাইয়ের সঙ্গে বসে চা খাচ্ছেন, কখনো আবার ভাইপোর সঙ্গে মজা করছেন। ফুফুর সঙ্গে তাল মিলিয়ে ভাতিজার মুখের ভঙ্গিও দেখার মতো। তাই তো শ্রীলেখা লিখলেন, ‘তৈরি হচ্ছে ভবিষ্যতের হিরো, ভাইপো।’

না, এখানেই শেষ নয়। ভাই এবং তাঁর স্ত্রী যাতে একান্তে সময় কাটাতে পারেন, তাই ভাতিজাকে নিজের দায়িত্বে রাখলেন অভিনেত্রী। 

লিখলেন, ‘আমি যখন বেবিসিটার। ভাই এবং তার স্ত্রীকে একান্ত সময় কাটানোর জন্য পাঠিয়েছি।’ ভাতিজা এবং ফুফু যে বেশ ভাব, তার প্রমাণ দেয় এই ছবিগুলো।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য