টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে থানায় হাজির স্ত্রী!

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ ০৩:০৪:০০
  • কপি লিঙ্ক

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জের ধরে স্বামী দুলাল হোসেন রকির (৩৫) গোপনাঙ্গ কেটে নিয়ে থানায় হাজির হয়েছেন তার স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক (২৫)।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ গুরুতর আহত রকিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

আহত দুলাল হোসেন রকি মরকুন টেকপাড়া এলাকার আলী আজগরের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক। পুলিশ হেফাজতে থাকা রকির স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক নরসিংদী জেলার রায়পুরা থানার বগারগুত গ্রামের জাকারিয়া ইসলামের মেয়ে। তিনি পেশায় গার্মেন্টকর্মী।

পুলিশ জানায়, পরকীয়ায় আসক্ত থাকা নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বিরাজ করছিল। ঘটনার রাতে এসব বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। পরে স্বামী রকি ঘুমিয়ে পড়লে মধ্যরাতে ধারালো ছুরি দিয়ে তার গোপনাঙ্গ কেটে নেয় স্ত্রী তানজিমা আক্তার। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য