পদ্মার চরে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত

  • মো. নুরুল ইসলাম, ফরিদপুর :
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ০১:০৪:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মার চর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (সকাল সাড়ে ৭টার দিকে) উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের মুন্সিরচর বাজারে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির খান (৫২)।

পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে কবির খানকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। তাকে হ্যান্ডকাফ পরানোর পরপরই তার নেতৃত্বে থাকা লাঠিয়াল বাহিনী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কিল-ঘুষি ও লাঠিসোঁটার আঘাতে পুলিশ সদস্যদের আহত করে এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় কবির খানকে ছিনিয়ে নিয়ে যায়।

আহত পুলিশ সদস্যরা হলেন— এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। আহতদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় চরভদ্রাসন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য