ভাঙ্গণ প্রতিরোধে স্থায়ী বাঁধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের  আশ্বাস দিলেন নিক্সন চৌধুরী

  • সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি:
  • মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১ ১০:৪৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর-৪ আসনেরসংসদ সদস্য ও যুবলীগের প্রিসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন সদরপুরের চন্দ্রপাড়ায় আড়িয়াল খাঁ নদের ভাঙ্গণ পরিদর্শন করলেন। এ সময় তিনি ভাঙ্গণ প্রতিরোধে স্থায়ী বাঁধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জনগণকে আশ্বাস দেন। 

এমপি গত রোববার বিকেলে ভাঙ্গণ এলাকায় গিয়ে জনগণের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। 

তিনি আরও বলেন, সদরপুরের জনগণের নদী ভাঙ্গণ একটি স্থায়ী সমস্যা। তিনি বলেন প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মা-আড়িয়ালখাঁর ভাঙ্গণে প্রায় ২০ হাজার জনগণের ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এ সমস্যার একটি স্থায়ী সমাধানের দরকার বলে তিনি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের চেষ্টা করবেন বলে জনগণকে বলেন। 

এ সময়তার সাথে ছিলেন, ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. ওমর ফারুক বেপারীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী।

এর পূর্বে দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ উক্ত ভাঙ্গণ এলাকা পরিদর্শণ করেণ। এ সময় তার সাথে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জহির আজাহার ও উপ-সহকারি প্রকৌশলী মো. শামসুল হাসান। নির্বাহী প্রকৌশলী আড়িয়ালখাঁর ভাঙ্গন প্রতিরোধে জরুরী ব্যবস্থা গ্রহণের সকল প্রকার ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ও ভাঙ্গন রোধে ইতি মধ্যে ব্যবস্থা গ্রহণ কওে জিআইব্যাগ ফেলা হচ্ছে বলে জনগণকে জানান। 

জানা যায়, গত শুক্রবার থেকে হঠাৎ করে উক্ত এলকায় আড়িয়াল খাঁ নদেও তীর সংরক্ষণ বাধের প্রায় ৩০মিটার এলাকা নদের গর্ভে চলে যায়। ভাঙ্গন আতঙ্কে প্রায় ১০টি গ্রাম, ফরিদপুর-বরিশাল বন্যা নিয়ত্রণ বাঁধ, চন্দ্রপাড়া উচ্চ বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, চন্দ্রপাড়া বাজার, নৌ পুলিশ ফাড়ি, চন্দ্রপাড়া দরবার শরীফসহ মূল্যবান স্থাপনা সমূহ। ঘটনাটি পানি উন্নয়ন বোডর্কে জানানো হলে তোড়জোড় শুরু হয়।  

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য