ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত হাওলাদার গতকাল শনিবার ইন্তেকাল করেছেন। জানা যায় তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। লিয়াকত হাওলাদার সদরপুর উপজেলার ৭ নং ইউনিয়নের পূর্ব শ্যামপুরের বাসিন্দা ছিলেন এবং শৌলডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে চাকুরীরত ছিলেন। তার এ মৃত্যুতে শোক বিরাজ করছে তার কর্মস্থল এবং এলাকায়।




.jpg)

মন্তব্য